

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের ৬টি আসনের ৫টিতেই জয়লাভ করেছে বিএনপি। বাকি একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।
এদের মধ্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মো. মনজুরুল ইসলাম (ধানের শীষ), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামের প্রার্থী মো. মতিউর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ১ লাখ ৪৪ হাজার ৩১৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মো. সাদিক রিয়াজ পিনাক (ধানের শীষ), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী একেএম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৮৩১ ভোট।
দিনাজপুর-৩ (সদর) আসনে ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম (ধানের শীষ), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মাইনুল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান মিয়া (ধানের শীষ), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামের প্রার্থী আফতাবউদ্দীন মোল্লা (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন তালা মার্কা নিয়ে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আব্দুল আহাদ (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট।
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী আবু জাফর মো. জাহিদ হোসেন (ধানের শীষ), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।
মন্তব্য করুন