

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছে খামার কর্তৃপক্ষ। সোমবার (২৫ মে) বিকেলে ক্রেতা মহিষটি নিতে এলে তাকে লাল গালিচা ও উৎসবমুখর পরিবেশে বিদায় জানানো হয়।
এর আগে দুপুরে রাজশাহীর পাইকপাড়া ছোট কবরস্থান এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটিকে গোসল করানো হয় এবং বিশেষভাবে সাজানোর প্রস্তুতি নেওয়া হয়। পরে লাল গালিচা বিছিয়ে, রঙিন সাজসজ্জা ও ফুলের পাঁপড়ি ছিটিয়ে মহিষটিকে বিদায় জানানো হয়। এ সময় খামারের কর্মচারী ও স্থানীয়দের ভিড় দেখা যায়।
খামার মালিকপক্ষ জানায়, বিরল জাতের এই মহিষটি দীর্ঘদিন ধরে খামারে লালন-পালন করা হচ্ছিল। এর অনন্য চেহারা ও নামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ফলে এটি দেশীয় সীমার বাইরে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে।
ক্রেতা রাজধানীর পুরান ঢাকার জিনজিরা এলাকার বাসিন্দা সামির জানান, প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি তিনি আগে থেকেই কোরবানির উদ্দেশ্যে কিনেছিলেন এবং খামারের তত্ত্বাবধানে রেখেছিলেন। তবে মহিষটি ঘিরে এমন আগ্রহ তৈরি হবে, তা তিনি কল্পনাও করেননি।
খামারের মালিক জানান, প্রিয় একটি প্রাণীকে বিদায় জানানো কষ্টের হলেও ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানির প্রস্তুতি সম্পন্ন করতে হয়। একই সঙ্গে তিনি মহিষটির প্রতি আবেগী স্মৃতি থেকে যাবে বলেও উল্লেখ করেন।
জানা গেছে, প্রায় এক বছর আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি সংগ্রহ করা হয়। পরবর্তীতে এর বিশেষ রূপ ও নামকরণের কারণে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পায়।
পরে মহিষটিকে ক্রেতার বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানেও উৎসবমুখর পরিবেশে গ্রহণ করা হয় বলে জানা গেছে।
