বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

'তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় আস্থা রাখুন'

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ সমন্বয় কমিটির আহবায়ক বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে তিনি পেকুয়া উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি সদর ইউনিয়নের নন্দিরপাড়া, মগনামা ইউনিয়নের বাজারপাড়া, টইটং ইউনিয়ন পরিষদ এলাকায় ক্ষতিগ্রস্ত বানবাসি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

একইসঙ্গে তিনি বন্যাদুর্গত মানুষের মাঝে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পেকুয়া উপজেলার পক্ষ থেকে হাইজিন কীট, জেরিক্যান, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরন করা হয়।

পেকুয়া উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। এসময় তিনি বলেন, অতীতে যেভাবে কক্সবাজারে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে,বর্তমান সরকারের আমলে তা আর চলতে দেওয়া হবে না। পাহাড়খেকো বালু-মাটি লুটেরা চক্র যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বন্যা পরিস্থিতি অবনতির প্রসঙ্গ তুলে মন্ত্রী অমিত হুশিয়ারি দিয়ে বলেন, মাছ চাষের অজুহাতে কোথাও সুইসগেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হলে ,বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের দেশ পরিচালনায় আস্থা রাখার আহ্বান জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেন, বন্যাদুর্গত মানুষের জন্য শুধু ত্রাণ নয়, সরকার একইসঙ্গে চকরিয়া পেকুয়া মাতামুহুরী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, বেড়িবাঁধ, শিক্ষা, প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ সব ধরনের অবকাঠামো দ্রুত সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি দুর্গত জনপদের কৃষি, মৎস্য, গবাদিপশু এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত বসতবাড়ির তালিকা তৈরি করে দ্রুত পুনর্বাসনের আওতায় আনা হবে।

তিনি বলেন,বন্যার পানি এলাকা থেকে পুরোপুরি নেমে যাওয়ার পর সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের জন্য পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।

পেকুয়া উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান, জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নসরুল্লাহ, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আকতার নিলয়, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ছফওয়ানুল করিম, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি অভিজিৎ দাশ, পেকুয়া থানার ওসি মোঃ মেহেদী হাসান, পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা প্রকৌশলী রবিউল হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তর পেকুয়া উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী সালাহউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস চৌধুরী, মগনামা ইউনিয়ন বিএনপির আহবায়ক ফয়সাল চৌং, সদস্য সচিব জাকের হোছাইন, টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেট এম মোসলেম উদ্দিন, টইটং ইউনিয়ন বিএনপি আহবায়ক মাস্টার জয়নাল আবেদীন সহ বিএনপি নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup