মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১২ কিলোমিটার যানজট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকা-চাঁদপুর সড়কে দীর্ঘদিনের যানজট নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন অটোরিকশা ও সিএনজি চালকরা। এ দাবিতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে চাঁদপুরের বাবুরহাটগামী সড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়কটি অবরুদ্ধ করেন তারা। ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গৌরীপুর থেকে ঢাকা-বাবুরহাট চাঁদপুর সড়কের কাজের ধীরগতির কারণে প্রতিদিন যানজট সৃষ্টি হয়। প্রতিনিয়ত যানজটের কারণে সিএনজি ও অটোরিকশাচালকদের গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়ে।

ফলে তারা ঠিকমতো গাড়ি চালাতে পারছেন না এবং যাত্রীদের আধাকিলোমিটার রাস্তা পার হতে ১-২ ঘণ্টা সময় লেগে যায়।

এ ঈদে ঘরমুখো মানুষ ও সিএনজি চালকদের দুর্ভোগ ছিল সীমাহীন। মহাসড়ক অবরোধের খবর পেয়ে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং দাউদকান্দি সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম ঘটনাস্থলে আসেন। পরে চালকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা অবরোধের পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু করে।

সিএনজিচালক আবু হানিফ বলেন, ‘সড়ক ও জনপদ বিভাগের গাফিলতির কারণে অটোরিকশা ও সিএনজিচালকরা ঠিকমতো গাড়ি চালাতে পারছ না। তাই বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করছি।’

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. ইকবাল বাহার বলেন, ‘মহাসড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। অবরোধকারীদের বোঝানোর ফলে তারা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন