সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পৌর বিএনপি নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম
আব্দুল হাকিম মুন্সি
expand
আব্দুল হাকিম মুন্সি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম মুন্সিকে দলীয় সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) চুয়াডাঙ্গা পৌর বিএনপির জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তার বহিষ্কারাদেশ বহাল থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল হাকিম মুন্সি দলের শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন দলীয় কর্মকাণ্ডের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আব্দুল হাকিম মুন্সির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup