বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাই বাসের ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:৫২ পিএম
মিরসরাই বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর
expand
মিরসরাই বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবিরা জাহান নুসরাত (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সালমান বাপ্পী জানান, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথিমধ্যে অবস্থার অবনতি হলে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন