সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

রবিবার (২৬ এপ্রিল) উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সামছুজ্জামান।

অভিযান চলাকালে 'ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)' লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে দণ্ড প্রদান করা হয়:মেসার্স মা ব্রিকস (M.B.F): মালিক নিবারণ দেবনাথকে আইন অমান্য করায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।মেসার্স খাজা থ্রী (K.B-3): মালিক মো. শাহ আলমের এই ভাটায় অভিযান চালিয়ে ০১টি বয়লার মেশিন জব্দ করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে চুল্লীটি সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল। আইনশৃঙ্খলা রক্ষায় সাতকানিয়া ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যগণ, আনসার সদস্যবৃন্দ এবং লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া কারিগরি ও সার্বিক সহযোগিতায় ছিল সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান জানান, পরিবেশ রক্ষায় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা বন্ধে প্রশাসনের এই অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরণের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন