বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে কৃষক খুন, জমি থেকে উদ্ধার মরদেহ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন এর ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের নিচু ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিতে কাজ করতে গিয়ে এলাকাবাসী মরদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার দুই পা গামছা দিয়ে বাঁধা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত চৌধুরী মিয়া ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন। কী কারণে তিনি হত্যার শিকার হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি পরিবারের সদস্যরা।

এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঠাকুরদিঘি এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X