

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) লোহাগাড়ায় এসে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিলেন শাহজাহান চৌধুরী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’র উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টা ঝাড়ু হাতে সড়ক পরিষ্কার, ড্রেনের ময়লা অপসারণ এবং নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপনের কার্যক্রমে অংশ নেন এমপি।
অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী বলেন,পরিচ্ছন্ন শহর গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিক সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ অপরিহার্য।
তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আহবান জানান।
তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারোন্স, সেটা দলীয় কিংবা প্রশাসন যে স্তরের লোক হোক না কেন এদের ব্যাপারে বিন্দুমাত্র ও ছাড় নেই।
বালু ও মাটি খেকোদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা সাবধান হয়ে যান, পরিবেশ বিধ্বংশী কর্মকান্ড থেকে সরে আসুন, প্রশাসনের অভিযান শুরু হয়ে গেছে।
সংসদ সদস্য হিসেবে নিজের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা শপথ নিয়েছি সংসদের মাধ্যমে দেশের উন্নয়ন এবং সংস্কারের মাধ্যমে সমাজের জঞ্জাল দূর করাই আমাদের লক্ষ্য। আজকের এই অভিযান শুধু পরিবেশ পরিচ্ছন্নতার নয়, মন সংশোধনেরও একটি উদ্যোগ।
পরিবেশ সুন্দর থাকলে মানুষের মনও ইতিবাচক হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে দলীয় নেতাকর্মির পাশাপাশি স্থানীয় ব্যবসায়িরা ও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মন্তব্য করুন
