শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একব্যাক্তির যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভু্ইঁয়া (৫০) কে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।

বুধবার (২২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় দেন।

কারাদন্ডপ্রাপ্ত অরুণ ভুঁইয়া উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০২১সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ওই শিশু তার আপন ভাইয়ের সাথে বাড়ির পাশে জমিতে বীজ পাহারা দেয়ার জন্য যায়। কিছু সময় অতিবাহিত হলে তাকে ওই জমির পাশে বসিয়ে রেখে খাবার খেতে যায় ভাই। এই সুযোগে সেখানে আসামী ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় তার দাদীকে ঘটনাটি জানায়। কারণ ওই দিন চিকিৎসার জন্য শিশুর বাবা-মা ঢাকায় ছিলেন। ঘটনাটি জানতে পেরে বাড়িতে এসে ১৪ জুলাই শিশুর পিতা মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী আসামীকে গ্রেপ্তার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পাশাপাশি তিনি মামলাটি তদন্ত শেষে একই বছর ২০ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, আদালতে মামলাটি চলমান অবস্থায় ৬জনের স্বাক্ষ্য গ্রহণ করে। মামলার স্বক্ষ্য গ্রহণ, আসামী তার অপরাধ স্বীকার করা ও নথিপত্র পর্যালোচনা শেষে আসামীর উপস্থিতিতে বিচারক এই রায় দেন।

আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন