মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে গাছ কাটতে উঠে অসতর্ক অবস্থায় পড়ে গিয়ে রফিক পাটোয়ারী (৫৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১ টার দিকে ইউনিয়নের ছোট সুন্দর ও ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকার বেপারী বাড়ির সেলিমের গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক উত্তর-পশ্চিম ছোটসুন্দর গ্রামের পাটওয়ারী (হাইড্ডার বাড়ি) বাড়ির মৃত ফরিদ উদ্দিন পাটোয়ারীর ছেলে। তিনি ৪ সন্তানের জনক। পেশায় দিনমজুর। কৃষি ও মাঝে মাঝে গাছ কাটার কাজ করতেন।

মৃত্যুর বিষয়ে তথ্য নিশ্চিত করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী।

স্থানীয় মুদি ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, রফিক পাটোয়ারী কৃষি কাজ করতেন। মাঝে মাঝে গাছ কাটার কাজ করেন। এদিন তিনি শ্রমিক হিসাবে গাছ কাটতে যান বেপারী বাড়ির সেলিম বেপারী বাড়িতে। গাছ কাটার সময় তিনি হঠাৎ গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। এর পরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি আমি অবগত। পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি। মৃত ব্যক্তির স্বজনরা হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন