শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
এইচএসসি ও সমমান পরীক্ষা

কসবায় দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি, শিক্ষার্থী বহিষ্কার 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এইচএসসি ও সমমান পরীক্ষার হলে নকলে সহযোগিতার অভিযোগে দায়িত্বে থাকা দুই শিক্ষককে এক বছরের জন্য পরীক্ষার দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ১০৩ নম্বর হলে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবছর এইচএসসি পরীক্ষায় আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষার আসন বিন্যাস হয় কসবা মহিলা ডিগ্রি কলেজে। কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ১০৩ নং হলে পরীক্ষা চলাকালে আড়াইবাড়ী মাদরাসার শিক্ষার্থী বুসরা আক্তারকে নকলে সহযোগিতা করার অভিযোগ উঠে ওই হলে দায়িত্বে থাকা দুই শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি সরাসরি প্রত্যক্ষ করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম।

পরে সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ওই হলে দায়িত্বে থাকা পুরকুইল গাউছিয়া হাবিবিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক নুরুল হুদা এবং আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার শিক্ষক আল আমিনকে এক বছরের জন্য সব পাবলিক পরীক্ষার হলে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে নকলের দায়ে পরীক্ষার্থী বুসরা আক্তারকেও চলমান এইচএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, , পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Austria
45'+4'
1 - 0
36' Mikel Oyarzabal
World Cup