বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে
expand
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে

ব্রাহ্মণবাড়িয়ায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস থাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার পাঘাচং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর কাছের একটি অবৈধ লেভেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস আটকে যায়।

ট্রেন আসতে দেখে গাড়ির চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে যান। পরে মাইক্রোবাসটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে খাদে গিয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে।

তবে এর ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি বলে নিশ্চিত করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন