মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক পাঙাশ ৭১ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম
দৌলতদিয়ায় ২৫ কেজির পাঙাশ বিক্রি হলো ৭১ হাজার টাকায়
expand
দৌলতদিয়ায় ২৫ কেজির পাঙাশ বিক্রি হলো ৭১ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারের একটি আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে বিশাল আকৃতির এই মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

জানা গেছে, সোমবার গভীর রাতে এরশাদ হালদার ও তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে ভোরে বিশাল আকৃতির এই পাঙাশ মাছটি জালে ধরা পড়ে।

পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়।

সেখানে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। বড় এই মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ও স্থানীয়দের ভিড় জমে।

পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মোট প্রায় ৭০ হাজার টাকায় বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে মাছটি কেনার পর প্রতি কেজিতে ৫০ টাকা লাভে মোট ৭১ হাজার ২৫০ টাকায় কুষ্টিয়ার পোড়াদহে বিক্রি করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন পর নদীতে এত বড় আকৃতির পাঙাশ মাছ পাওয়া গেছে। নদীর মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হয়ে যায়।

বর্তমানে তিনি বেশির ভাগ মাছ অনলাইনে যোগাযোগের মাধ্যমে বিক্রি করে থাকেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন