

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার পৌর ২ নম্বর ওয়ার্ডের অফিসার পাড়া এলাকায় ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ার ক্ষোভে তৈয়্যবা জাহান চৈতি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
সোমবার (০৪ মে) সকালে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহনন করে।
নিহত চৈতি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাসিন্দা পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকিরের মেয়ে। সে ভোলা শহরের মাসুমা খানম স্কুলের বিজ্ঞান বিভাগের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। পরিবার নিয়ে গত ১০ বছর ধরে তারা ভোলার অফিসার পাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার চৈতির ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাসায় ফিরে সে জানায় যে তার পরীক্ষা আশানুরূপ ভালো হয়নি। বিষয়টি নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। সোমবার সকালে সে পাঙাশ মাছ খাওয়ার বায়না ধরে তার মা সোনিয়া বেগমকে বাজারে পাঠায়। মা বাজারে যাওয়ার সুযোগে চৈতি ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। মা বাজার থেকে ফিরে এসে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
চৈতির মা সোনিয়া বেগম আহাজারি করতে করতে বলেন, "পরীক্ষা খারাপ হওয়ায় ওর মন খারাপ ছিল, কিন্তু এমন কিছু করবে তা আমরা বুঝতে পারিনি। মাছ খাওয়ার কথা বলে আমাকে বাজারে পাঠিয়ে ও নিজেকে শেষ করে দিল।"
খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, "প্রাথমিক তদন্তে ও পরিবারের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে, পরীক্ষা খারাপ হওয়ায় মানসিক যন্ত্রণা থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
মন্তব্য করুন