মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বন্দুক-গুলিসহ আটক ১

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩:০৩ পিএম
expand
ভোলায় বন্দুক-গুলিসহ আটক ১

ভোলার সদর থানাধীন ইলিশা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা এবং ২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৪২) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (০৫ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ভোলার কোরালিয়া খায়েরহাট এলাকার একাধিক মামলার আসামি জাকির হোসেন ঢাকা থেকে 'কর্ণফুলি-১৩' লঞ্চযোগে অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে ভোলায় ফিরছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় উক্ত লঞ্চে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা এবং প্রায় ৮০ হাজার টাকা সমমূল্যের ২ কেজি গাঁজাসহ জাকিরকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত জাকির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন