

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “মানবরচিত আইন দিয়ে দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। দীর্ঘ ৫৪ বছর বিভিন্ন শাসনব্যবস্থা দেশ পরিচালনা করেছে, কিন্তু মানুষের মুক্তি মেলেনি। তাই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি সাধারণ মানুষ এখন ইনসাফ কায়েমের লক্ষ্যে আল্লাহর আইন ও কুরআনের বিধান প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “দলীয় অন্ধত্বের ঊর্ধ্বে উঠে যেকোনো সাধারণ মানুষকে আজ জিজ্ঞেস করুন—ভোট কাকে দেবেন? তারা একবাক্যে বলছে, আমরা ‘দাঁড়িপাল্লায়’ ভোট দেব, জামায়াতে ইসলামীকে ভোট দেব। মানুষের এই আকাঙ্ক্ষাই প্রমাণ করে এ দেশে আগামী দিনে কী হতে যাচ্ছে।”
প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, “অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। যদি সমান সুযোগ তৈরি না হয়, তবে দেশবাসী ধরে নেবে আপনারা পলাতক ফ্যাসিস্ট শক্তির কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করছেন এবং দুর্নীতিবাজদের হাতে পুনরায় ক্ষমতা তুলে দেওয়ার নীল নকশা সাজাচ্ছেন। এই ষড়যন্ত্র অনতিবিলম্বে বন্ধ করতে হবে।”
বক্তব্যে নাম উল্লেখ না করে একটি বিশেষ রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, “যারা ক্ষমতায় যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে এবং নিজের দলের কর্মীদের হত্যা করছে, তারা জাতির কল্যাণ করতে পারে না। ক্ষমতায় যাওয়ার আগেই যারা খুনের রাজনীতি করে, তাদের সম্পর্কে দেশবাসীকে সচেতন থাকতে হবে।” অনেকে তো এমনও আছে যারা ভোলার ভোটারই না, তারাও আজকে তারাও আজকে ভোলা বাসিকে প্রেম দেখায়।
তিনি আরও যোগ করেন, “আমরা কোনো কার্ড বা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই। ইসলামই একমাত্র জীবনব্যবস্থা যা ইহকাল ও পরকালে মুক্তির নিশ্চয়তা দেয়। দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য সাধারণ মানুষকে আল্লাহর আইনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।”
ভোলা জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত বিশাল এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: এ কে এম আনোয়ারুল ইসলাম চান, চেয়ারম্যান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী। মো. নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মো. রিয়াজুল ইসলাম, নবনির্বাচিত ভিপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
জনসভায় ভোলা ও চরফ্যাশন এলাকার ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং হাজার হাজার উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
