সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে ‌দাঁড়িপাল্লার পক্ষে ‌নির্বাচনী গণমিছিল

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:২২ এএম
দাঁড়িপাল্লার পক্ষে ‌নির্বাচনী গণমিছিল
expand
দাঁড়িপাল্লার পক্ষে ‌নির্বাচনী গণমিছিল

চরফ্যাশনে ১১ দলীয় জোটের উদ্যোগে ‌দাঁড়িপাল্লার পক্ষে ‌নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব পৌর এলাকার খাস মহল কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে ‌শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‌উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলের অগ্রভাগে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী'র সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, জামায়াত নেতা চরফ্যাশন বারের সেক্রেটারী এডভোকেট রমিজ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ, যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান,যুবনেতা প্রিন্সিপাল ইব্রাহিম খলিল প্রমুখ।

মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ‌বলেন, বিগত ১৭ বছর ‌দেশের মানুষ ‌ভোট দিতে পারেনি ‌। এ বছর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অংশগ্রহণ করবে, মানুষ দুর্নীতির বিরুদ্ধে জামায়াতসহ ১১ দলীয় জোটকে দেশের ক্ষমতায় দেখতে চায়।

এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ‌১১ দলীয় ‌জোটের প্রার্থীদের ‌‌নির্বাচিত করবে,ইনশাআল্লাহ । এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ‌১১ দলীয় জোট ‌মনোনীত প্রার্থী ‌মজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে দাঁড়িপাল্লা মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ‌‌সর্বস্তরের জনগণের প্রতি ‌‌আহ্বান জানান। মিছিল ও পথসভায় ‌১১ দলীয় জোটের কয়েক হাজার ‌নেতাকর্মী ‌ ‌অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন