শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম
ফাইল ছবি
expand

বরিশালের বাকেরগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে সুমন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার কবাই ইউনিয়নের ফরাজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামের আদম আলী শিকদার ওরফে আদি মিস্ত্রির ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফরাজি মার্কেটে রেগান (৩০) নামে এক ব্যক্তির সঙ্গে সুমনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে রেগানকে দা দিয়ে কোপ দেন। রেগান হাত দিয়ে কোপটি ঠেকানোর চেষ্টা করলে তার হাতে জখম হয়।

এ খবর পেয়ে রেগানের সহযোগী বাবুল শিকদারের ছেলে সুমন সিকদার ও মনা তালুকদার ঘটনাস্থলে এসে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন বলে স্থানীয়রা জানান।

পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সুমনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহত সুমনের মা মনোয়ারা বেগমের দাবি, স্থানীয় মনা তালুকদারের সঙ্গে তার ছেলে সুমনের দ্বিতীয় স্ত্রী মনি (২২)-এর অনৈতিক সম্পর্ক নিয়ে আগে থেকেই ঝগড়াঝাটি চলছিল। এ বিরোধের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কবাই ইউনিয়নে মারামারির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় সুমন নামে একজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank