শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নবঞ্চিত বাবুগঞ্জ-মুলাদীতে উন্নয়নের যাত্রা শুরু হয়েছে: জয়নুল আবেদীন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম
সড়ক মেরামতের কাজের উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন
expand
সড়ক মেরামতের কাজের উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন

উন্নয়নবঞ্চিত বাবুগঞ্জ-মুলাদীতে উন্নয়নের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না ঘটলে কোনো জাতির উন্নতি হবে না। এ অঞ্চলে দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি।

এলাকার রাস্তাঘাটের বেহাল দশা। দীর্ঘদিন অবহেলিত বাবুগঞ্জ-মুলাদীর দুই উপজেলায় সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে এই এলাকায় যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করা হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় লাকুটিয়া বাজার হতে বাবুগঞ্জ হাট পর্যন্ত ৫৮০৫ মিটার সড়ক মেরামতের কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে।

বিএনপি সরকার গঠন করার সাথে সাথে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে। কৃষকদেও জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত বিএনপি যতবার ক্ষমতায় আসছে দেশের উন্নয়ন হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান,সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স,সাবেক সভাপতি ইসরত হোসেন কচি,উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম প্রমুখ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন।প্রায় ৮ কোটি ১২ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যয়ে এ উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। সড়কটি উন্নয়ন হলে মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন