

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটাটির অবৈধ ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়।
বুধবার (১১ মার্চ ) দুপুরের দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কিসমত এলাকায় মা ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
অভিযানের সময় লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, ড্রাম চিমনি ব্যবহার এবং কৃষি জমি থেকে ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে মা ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান শেষে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্না বলেন, পরিবেশ সংরক্ষণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন