

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের উন্নয়ন যেখানে থেমে গেছে আমরা সেখান থেকে শুরু করবো। দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। ক্ষমতায় গেলে যারা এসব টাকা পাচার করেছে তাদের পেটের মধ্য থেকে পাচার করা টাকা বের করে আনা হবে।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘আমরা দুর্নীতির ডাল আর পাতা ধরে টান দিবে না, আমরা ঘাড় ধরে টান দেবো। আমরা চাঁদাবাজি করতে দেবো না, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২৮ লাখ কোটি টাকা লুটপাটকে পাচার করেছে। সেই টাকা আনতে হলে যারা কোনো লুটপাটের সঙ্গে নাই তাদের ক্ষমতায় আনতে হবে। যারা লুটপাটের সঙ্গে জড়িত তারা এই টাকা আনতে পারবে না।
জামায়াতের আমীর বলেন, ‘জীবন দিতে রাজি আছি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই। আমরা দেশে মায়ের মেয়ের নিরাপত্তা নিশ্চিত করবো। কেউ কেউ ষড়যন্ত্র শুরু করেছিল, কিন্তু তা তাদের নিজেদের দিকেই পাল্টা গিয়েছে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের কোনো অফিসে যেতে পারেনি। আমাদের সংগঠন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে। একটামাত্র দল যাদের হাজার কর্মীকে আটক করা হয়েছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। তারপরও তারা জনগণের জন্য কাজ করে গেছে।’
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘১২ তারিখ প্রথম ভোট হবে গণভোট, হ্যাঁ ভোট। পরের ভোট হবে দাঁড়িপাল্লায়, একটা বার সুযোগ দেন, কোনো ধর্মের বর্ণের বৈষম্য থাকবে না। যার যার যোগ্যতা অনুযায়ী দেশটা গড়বো। এ বাংলাদেশ থাকবে, তবে এর চরিত্র বদলে যাবে, এটা হবে গণমানুষের বাংলাদেশ।’
তিনি বলেন, দেশে দুর্নীতি এখন একটি কাঠামোগত সমস্যায় পরিণত হয়েছে। গত ৫৪ বছরে এই দুর্নীতিকে রাজনৈতিকভাবে লালন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে যারা অবহেলিত ও বঞ্চিত, উন্নয়নের সুফল প্রথমে তাদের কাছেই পৌঁছাতে হবে। এই লক্ষ্যেই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সাজানো হবে।
মন্তব্য করুন