

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। বরগুনা-১ আসনে (আমতলী-বরগুনা সদর-তালতলী) নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী না থাকায় এ আসনে মূলত বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা চলছে।
বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নারী, তরুণ, সংখ্যালঘু ও আওয়ামী লীগ সমর্থক ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।
জানা গেছে, বরগুনা-১ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মো. নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, ১০ দলীয় জোটের অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন এবং জাতীয় পার্টি (জেপি) থেকে জামাল হোসাইন।
এই আসনের তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে আমতলীতে ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন, তালতলীতে ৮৭ হাজার ২০ জন এবং বরগুনা সদরে ২ লাখ ৪৭ হাজার ৫৯১ জন ভোটার রয়েছেন।
রোববার সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, অনেক ভোটার এখনো প্রকাশ্যে নিজেদের ভোটের সিদ্ধান্ত জানাতে চাইছেন না। তবে নারী ও তরুণ ভোটারদের একটি অংশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর প্রতি আগ্রহ দেখাচ্ছেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি জরিপে দেখা যায়, বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লাকে প্রকাশ্যে ২৮ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে প্রকাশ্যে ও গোপনে ৩০ জন সমর্থন জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ সমর্থক জানান, তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেও ভোট দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, তিনি নির্বাচনে ভালো ফলের ব্যাপারে আশাবাদী।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, সাধারণ ভোটাররা পরিবর্তন চান।
এখন বরগুনা-১ আসনে ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই সবার নজর।
মন্তব্য করুন