সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে রাবার বাগান থেকে ৬ শ্রমিককে তুলে নিয়ে গেল সশস্ত্র দল

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আলিক্ষ্যং এলাকার একটি রাবার বাগানের বাসা থেকে ৬ রাবার শ্রমিককে অপহরণের খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আলিক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা।

তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টায় বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছারের বাগানের বাসা থেকে তাদের অপহরণ করা হয়।

শনিবার (৪ জুলাই) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, তারা যেহেতু রোহিঙ্গা শ্রমিক সেহেতু নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও বাগানের মালিক জানিয়েছে, অপহৃত শ্রমিকরা আগের দিন পার্শ্ববর্তী বাবুল কোম্পানির মালিকানাধীন রাবার বাগানে কাজ করতো। সেখানে কাজ শেষ করে কাউছার রাবার বাগানে জঙ্গল পরিষ্কারের কাজ যোগ দেন। কাজ শেষ করে রাতে রোহিঙ্গা শ্রমিকরা বাগানে স্টাফ ঘরে অবস্থান নিয়েছিলেন। এ সময় রাতে একদল সশস্ত্র দল সেখানে গিয়ে তাদেরকে হাত বেঁধে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী বলেন, অপহরণকারীরা স্বশস্ত্র ছিল। তাদের মুখে মাস্ক পরা ছিল। তাদের সংখ্যা ৭ থেকে ৮ জন।

পুলিশ জানান, তারা অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। তবে ৪ জুলাই বিকেল ৫ টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন