বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে তেলের পাম্পে হামলা: যুবদল নেতা গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম
সুমন পাইক
expand
সুমন পাইক

বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে হামলা ও ভাংচুরের ঘটনায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত নয়টার দিকে বাগেরহাট শহরের শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে সুমন পাইক (৪০) নামের ওই ব্যক্তি গ্রেপ্তার হয়। সুমন পাইক বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক। তার বাড়ি শহরের খারদ্বার এলাকায়।

ঈদের আগের দিন গত ২০ মার্চ সন্ধ্যার আগে শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এরপর ঈদের দিন থেকে বাগেরহাট শহরের দুটি তেল পাম্প বন্ধ রয়েছে। রোববার বিকেলে খানজাহান আলী ফিলিং স্টেশনের সামনে ওই ঘটনার প্রতিবাদে 'অনির্দিষ্টকালের জন্য পাম্প বন্ধ' সংক্রান্ত 'বিশেষ বিজ্ঞপ্তি' টানিয়ে দেওয়া হয়।

এই বিজ্ঞপ্তিতে লেখা হয়, বাগেরহাটের চিহ্নিত কিছু সন্ত্রাসী বাহিনী কর্তৃক খানজাহান আলী ফিলিং স্টেশন, খারদ্বার বাগেরহাটে লুটপাট, ভাঙচুর ও মালিক-কর্মচারিদের জীবন নাশের উদ্দেশ্যে মারধর করেন। উক্ত চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত খানজাহান আলী ফিলিং স্টেশন নির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এ ঘটনায় পাম্পের অন্যতম মালিক মুর্শিদ কুলি খান বাদি হয়ে রোববার ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে বাগেরহাট সদর মডেল থানার একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার সুমন পাইক ওই মামলার এক নম্বর এজাহারনামীয় আসামি।

এজাহারে উল্লেখ করা হয়, তেলের বাড়তি চাপ ও সংকটের কারণে মোটরসাইকেল প্রতি ২০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। গত ২০ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে পাম্পে তেল দেওয়ার সময় আসামীরা ফিলিং স্টেশনে অনধিকার প্রবেশ করে নিয়ম ভেঙে বেশি টাকার তেল দাবী করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। নিষেধ করা হলে সুমন পাইকের নির্দেশে আসামীরা আামাকে এলোপাথাড়ীভাবে মারপিট শুরু করে। তখন কর্মচারী তানবির মল্লিক, মো: সাইফুল ইসলাম ও মো: রেজোয়ান উদ্ধারে এগিয়ে এলে আসামীরা তাদেরও মারধর করে। এতে আমি, তানবির মল্লিক, মো: সাইফুল ইসলাম গুরুতর আহত হই। এ সময় আসামীরা কর্মচারীদের কাছে থাকা তেল বিক্রির ৫ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে যায়।

মুর্শিদ কুলি খান বলেন, পুলিশ প্রধান আসামীকে গ্রেফতার করেছে। আমরা ডিপো থেকে তেল প্রাপ্তি সাপেক্ষে আগামীকাল থেকে পাম্পের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করব।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খান জাহান আলি ফিলিং স্টেশনে মারধরের মামলায় এজাহার নামীয় এক আাসমীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup