শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ওসমান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৪:২২ পিএম আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম
ওসমান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
expand
ওসমান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নির্বাচন পরবর্তি সহিংসতায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় নিহত সরদার ওসমান গণির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে স্থানীয় কয়েকশ নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, নিহত সরদার ওসমান গনির স্ত্রী সোহানা বেগম, বোন সাইয়েদা বেগম, চাচা আব্দুস সালাম প্রমূখ।

মানববন্ধনকারীরা বলেন, মামলার অন্যতম আসামী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল হাওলাদার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাসান শেখসহ অন্যান্য আসামীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাদী ও তার স্বজনদের হুমকি-ধামকী দিচ্ছে। এই অবস্থায় যেকোন মূল্যে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনকারীরা।

জাতীয় নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারি কচুয়া উপজেলার ছিটাবাড়ি এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সরদার ওসমান গণিসহ অন্তত ১০জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১৪ ফেব্রুয়ারি মারা যায় সরদার ওসমান গণি। ওইদিন নিহতের ভাই সরদার এনামুল বাদী হয়ে কচুয়া মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২কে আসামী করে একটি হত্যা মামলা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, মামলাটি অধিকতর তদন্ত করা হচ্ছে। মামলা একটি চলমান প্রক্রিয়া। যারা প্রকৃত জড়িত তাদেরই আটক করা হবে বলে জানান এই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন