বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে নিহত ১, আহত ৬  

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি
expand
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি

বাগেরহাট:বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের ছেলদের সাথে মারামারিতে মোঃ ইদ্রিস আলী শেখ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন৷

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে এদিন সকালে বাগেরহাট সদরইদ্র উপজেলার কালিপুর গ্রামে নিজ বাড়িতে ইদ্রিস ও তার ভাই সিদ্দিকের ছেলেদের মধ্যে মারামারি হয়। এতে ইদ্রিস ও তার ছেলে এমরান, মামুন, শামীম এবং এনামুল আহত হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় ইদ্রিসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া।

নিহত ইদ্রিস আলী কালিপুর গ্রামের হাশেম আলীর ছেলে। স্থানীয়রা জানান, সকালে ইদ্রিসের ভাই সিদ্দিকের ছেলে আলী শেখ, নিজাম শেখ, নাজিম উদ্দীন শেখ ও রুবেল শেখসহ কয়েকজন বিরোধপূর্ণ পৈত্রিক জমিতে ঘর তৈরি করতে যায়। তখন ইদ্রিস ও তার ছেলেরা বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, জমিসংক্রান্ত বিরোধের মারামারির ঘটনায় মোঃ ইদ্রিস আলী গুরুত্বর আহত হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া হামলাকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X