রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে এমপি রাহাদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন এমপি শেখ মঞ্জুরুল হক রাহাদ।
expand
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন এমপি শেখ মঞ্জুরুল হক রাহাদ।

বাগেরহাট-২ (সদর–কচুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদের উদ্যোগে বাগেরহাট কোর্ট চত্বর ও জেলা ২৫০ শয্যা হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কোর্ট চত্বর থেকে কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়৷ পরে একই কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

মাসব্যাপী এ কর্মসূচির আওতায় হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কারসহ জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার,অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতাকর্মীরা।

সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, এই মাসব্যাপী আমাদের পরিচ্ছন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিনিয়ত সব জায়গায় আমাদের এই কর্মসূচি চলবে। আমরা মনে করি এই ময়লা আবর্জনার মতো করে আমাদের মধ্যেও যত ময়লা আবর্জনার সংক্রান্ত বিষয় আছে, মানুষের মধ্যে সেগুলো দূর হয়ে যাবে। পরিবেশ ভালো থাকলে মানুষের মন ভালো থাকবে।

সমাজের সবার জন্য চলাফেরা সহজ হবে। মানুষের মধ্যে হানাহানি থাকবে না। মানুষের মধ্যে স্বচ্ছতা ফিরে আসবে। এই জন্য আমি আহ্বান করব শুধু হাসপাতাল নয়, সব জায়গায় এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে চলবে। সবাই যেন অংশগ্রহণ করে। যার বাড়িতে যারা আছে তার বাড়িতে পরিষ্কার করবে। হাসপাতালে আজকে তত্ত্বাবধায়ক আছে তার মাধ্যমে তার পরিচ্ছন্ন কর্মীরা এখানে পরিষ্কার করবে। অফিস আদালতের চত্বরে যারা আছেন । তারা তাদের দায়িত্ব পালন করে পরিষ্কার পৌঁছানো চালাবেন। হাসপাতালের পরিবেশ ও সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X