শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবগঠিত ধামরাই উপজেলা মহিলা দলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

ঢাকা (ধামরাই) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে নবগঠিত উপজেলা মহিলা দলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা নবগঠিত কমিটিকে বাতিলের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও দীর্ঘদিনের কর্মীদের মূল্যায়ন না করে কমিটি গঠন করা হয়েছে। তারা বলেন, এ ধরনের কমিটি সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে ব্যাহত করবে।

এ সময় আন্দোলনকারীরা নবগঠিত কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেত্রীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি সংবাদ সম্মেলনে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বক্তারা আরও বলেন, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup