বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটা বিষয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, প্রয়োজনেই মাটি কাটা হয়েছে। এতে সেতুর ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রেলসেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মাটি কাটা হয়েছে এটা সত্য, তবে মাটি যে প্রয়োজনে কাটা হয়েছে, সেটা বলা হয়নি। বলা হয়েছে, মাটিগুলো অপরিকল্পিতভাবে কেটে নিয়ে যাচ্ছে, এর ফলে ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হবে এই তথ্য যারা বলেছেন এটা ভিত্তিহীন। মাটি কাটা হয়েছে এবং সেটা প্রয়োজনেই কাটা হয়েছে।’

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ১৬ দশমিক ৭৬ কিলোমিটার ভায়াডাক্ট লাইন নির্মাণের সময় এখানে জলাভূমি ছিল। ভারি মালামাল আনার জন্য এটি অস্থায়ীভাবে ভরাট করা হয়। প্রকল্প শেষে সেটা অপসারণ করা প্রকল্পের অংশ। ইতোমধ্যে ভায়াডাক্ট লাইনের ১৪ দশমিক ৪১ কিলোমিটার অংশের মাটি অপসারণ করা হয়েছে। ২ দশমিক ৩৪ কিলোমিটারের মতো বাকি আছে। এটি ভায়াডাক্টের হুমকি নয়, বরং নিরাপত্তার জন্য এই কাজটি করা। এই প্রকল্পের সঙ্গে মাটি অপসারণের ইতিবাচক প্রভাব আছে, নেতিবাচক প্রভাব নেই।

পরিবহণমন্ত্রী শেখ রবিউল বলেন, ‘আমরা যারা আছি, এই ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে আমরাও সচেতন। জলাভূমি আপনি পরিকল্পনা ছাড়া ভরাট করতে পারবেন না। এটা রেলওয়ের জায়গা। আগামীতে এই ভায়াডাক্ট আরও সম্প্রসারণও করা হতে পারে। এখানে ভরাট করা হয়েছে প্রকল্পের স্বার্থে। কিন্তু যত্রতত্র ভরাট ও অস্থায়ী স্থাপনা সরানো যাবে না, এটা তো সায়েন্স হতে পারে না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup