

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ রাহাত (১১)। খেলা শেষে নদীতে গোসল করতে নেমেছিল। কিন্তু সেই আনন্দই রূপ নিল বিষাদে। চাঁদপুর শহরের পুরান বাজার ডাকাতিয়া নদীর পানিতে ডুবে প্রাণ হারিয়েছে রাহাত।
শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে পুরান বাজার পাঁচ নম্বর ঘাট তফাদার রাইস মিল এলাকার নদী থেকে নিখোঁজের ১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় দুই যুবক। ওই সময় শিশুটিকে উদ্ধারে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরিও নেমেছে।
নিহত শিশু আব্দুল্লাহ রাহাত মালয়েশিয়া প্রবাসী হুমায়ূন পাটোয়ারীর তিন ছেলের মধ্যে মেজো ছেলে।
সে পুরান বাজার ২ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। মধুসূদন স্কুল মাঠের পাশে মানিক লস্করের বাড়ির ভাড়াটিয়া। মাও তিন ভাইসহ ওই বাসায় বসবাস করতো।
স্থানীয়রা জানান, সকালে মাঠে ফুটবল খেলে বাড়ির অন্য ছেলেদের সঙ্গে গোসল করতে নদীতে যায়। সাঁতার না জানা রাহাত গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
পরে স্থানীয় মামুন সহ আরো কয়েকজন যুবক নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে রাহাতকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনরা মরদেহ দাফনের নিয়ে যায়।