

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামে আলোচিত শিশু আয়াত হত্যা মামলায় প্রধান আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আবীর। এর আগে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করেছিলেন। বিচারিক প্রক্রিয়ায় মামলায় মোট ৩৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় বাসার পাশের একটি মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু আয়াত। পরে তদন্তে জানা যায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছিল।
তদন্ত সংস্থার দাবি, অপহরণের পর শিশুটিকে কোথাও লুকিয়ে রাখার সুযোগ না পেয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
ঘটনার কয়েক সপ্তাহ পর আউটার রিং রোডের আকমল আলী ঘাট এলাকার একটি স্লুইচ গেটের কাছ থেকে শিশুটির মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়। পরদিন আরও কিছু অংশ উদ্ধার করে তদন্তকারী সংস্থা।
