শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ক্ষিপ্ত হয়ে ওসি'র অপসারণ চাইল বিএনপি

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১২:১৭ এএম আপডেট : ১২ জুন ২০২৬, ১২:২০ এএম
সংবাদ সম্মেলন
expand
সংবাদ সম্মেলন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়কের ভায়রা উপজেলা আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করায় ক্ষিপ্ত হয়ে বিএনপি'র একটি অংশ ওসি'র অপসারণ দারি করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার(১১ জুন) দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার তুষভান্ডার বাজারে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে ওসিকে অপসরনের দাবি করে উপজেলা বিএনপি'র একটি অংশ।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলা বিএনপি দুইটি গ্রুপে বিভক্ত যার একটি গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপি'র সহসভাপতি লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। অপরটির নেতৃত্ব দিচ্ছেন মনোনায়ন বঞ্চিত উপজেলা বিএনপি'র আহবায়ক জাহাঙ্গীর আলম। তারা দু'জনে আপন চাচাত ভাই।

গত ৬ জুন রাতে রংপুর শহর থেকে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আদিতমারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ নাশকতার মামলার ২৪ নম্বর এজাহার নামীয় অভিযুক্ত আজিজার রহমানকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। আওয়ামীলীগ নেতা আজিজার রহমান ও উপজেলা বিএনপি'র আহবায়ক জাহাঙ্গীর আলম দু'জনে আপন ভায়রা ভাই। আওয়ামীলীগ নেতা আজিজার রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা মাত্রই ওসিকে ফোন করে গ্রেপ্তারের কারন জানতে চান বিএনপি'র আহবায়ক জাহাঙ্গীর আলম। মামলার আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালে ওসি''র উপর ক্ষিপ্ত হন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। এটা নিয়ে ওসি'র সাথে এ গ্রুপের দুরুত্ব তৈরি হয়।

একই নাশকতার মামলায় গত বুধবার আওয়ামীলীগের এক কর্মী রমজান আলীকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। রমজানকে মৎসজীবী দলের গোড়ল ইউনিয়নের সহ সাংগঠনিক সম্পাদক দাবি করে বিএনপি'র আহবায়ক গ্রুপ। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি'র এ গ্রুপটি। উপজেলা বিএনপি'র সদস্য সচিব আমিনুল ইসলাম এ কর্মসুচির নেতৃত্ব দেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি'র সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, সম্পদশালী আওয়ামীলীগ নেতাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে গ্রেপ্তার না করে নাশকতার আমাদের মৎসজীবী দলের ইউনিয়ন শাখার নেতাকে গ্রেপ্তারকে আদালতে পাঠিয়ে ওসি আবু বক্কর সিদ্দিক। মাদকের সর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে এ উপজেলাকে। তাই ১২ ঘন্টার মধ্যে ওসিকে অপসরন করতে হবে। নয়তো বৃহত্তর কর্মসুচি গ্রহন করা হবে। এক প্রশ্নের জবাবে এ নেতা বলেন, তাৎক্ষনিক সিদ্ধান্ত নেয়ায় বিষয়টি সিনিয়র নেতাদের জানানো হয়নি। কর্মসুচি পালন শেষে তাদেরকে অবগত করা হবে।

বিএনপি'র দুই গ্রুপের দ্বন্দ্বের বলি হচ্ছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। টিটুল ইসলাম নামে একজন ফেসবুকে লিখেছেন, রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাটা হচ্ছেন কালীগঞ্জ ওসি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি'র একজন নেতা বলেন, মুলত আওয়ামীলীগ নেতা আজিজার রহমানকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষিপ্ত হন বিএনপি'র একটি অংশ। কারন, এ অংশের যিনি নেতা তার আত্নীয় হন আজিজার। আজিজার আওয়ামীলীগের চিহ্নিত নেতা তাই তার বিষয় না তুলে রমজানকে মৎজীবী নেতা বানিয়ে আন্দোলনের সুযোগ নেন গ্রুপটি।

উপজেলা মৎসজীবী দলের সাধারন সম্পাদক ইমান আলী জাদু বলেন, রমজান আলী নামে আমরা কাউকে চিনি না আর গোড়ল ইউনিয়ন শাখার সহ সাংগঠনিক পদ দাবি করা অনর্থক। মুলত ওই ইউনিয়নে কোন কমিটিই দেয়া হয়নি।

উপজেলা বিএনপি'র আহবায়ক জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, আওয়ামীলীগ নেতা আজিজার রহমান আমার আত্নীয়। তাকে গ্রেপ্তারের দিন থানায় ফোন করেছেন কি না এমন প্রশ্নের কোন উত্তর না দিয়ে তিনি এড়িয়ে যান।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সিদ্দিক বলেন, আওয়ামীলীগ নেতা আজিজার রহমান নাশকতার মামলার এজাহার নামীয় আসামী তাকে গ্রেপ্তার ফোন করে গ্রেপ্তারের কারন জানতে চান। গ্রেপ্তার আওয়ামীলীগ নেতা সম্ভবত তার নিকট আত্নীয়। এ কারনে তিনি ক্ষিপ্ত হতে পারেন। যাহোক, সরকারী নির্দেশনা মোতাবেক আমরা দায়িত্ব পালন করছি। অপরাধি কার আত্নীয় সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন