শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে দুই শিশু মৃত্যু, রূপগঞ্জে শোকের মাতম 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নানীর বাড়ি বেড়াতে গিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর ঘটনায় রূপগঞ্জে শোখের মাতম বইছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে আড়াইহাজার উপজেলার কলাকাইচ্ছা এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব পশ্চিমপাড়া এলাকার আবুবকর সিদ্দিকের ছেলে আকিবুল ইসলাম (১১) ও সোয়াইফ (৯)। নিহত আকিবুল ইসলাম স্থানীয় লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসায় পড়তেন এবং ১৪ পাড়া কোরআন শরিফ মুখস্থ করেছেন।

পরিবারের স্বজনরা জানান, ঈদের ছুটিতে বুধবার বিকেলে তার মায়ের সাথে নানীর বাড়ি আড়াইহাজারের কলাকাইচ্ছা এলাকায় বেড়াতে যান তারা। সেখানে (বৃহস্পতিবার) সকালে বাড়ির পাশে ফুটবল খেলছিল তারা। বল পানিতে পড়ে গেলে বল তুলতে গিয়ে প্রথমে ছোট ভাই পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই পানিতে ঝাপ দিলে সেও পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাদের খুজতে গিয়ে না পেয়ে পুকুরে পানিতে বল দেখতে পেয়ে সন্ধেহ হয়। পরে পুকুরের তলা থেকে একে একে ২ ভাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২জনকেই মৃত ঘোষণা করে।

নিহতের চাচা আব্দুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার বিকেলে নিহতদের লাশ তাদের নিজ বাড়ি রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবতে নিয়ে আসা হয়। মৃত্যুর খবর চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা দলে দলে বাড়িতে এসে ভিড় জমান। একই সাথে ২ শিশুর মৃত্যুতে নিহতদের বাবা ও মা বার বার মূর্ছা যান। স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের বড় চাচা হানিফ মিয়া হজ্ব শেষে বৃহস্পতিবার রাতেই বাংলাদেশে ফিরবেন। শুক্রবার সকালে নিহতদের জানাযার নামায শেষে কাঞ্চনের চৌধুরীপাড়া কবরস্থানে দাফন করা হবে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। তবে, নিহতদের স্বজনরা পুলিশকে কোন তথ্য না দিয়েই লাশ তাদের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাব পশ্চিমপাড়া এলাকার বাড়ি নিয়ে গেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন