বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বাঁশঝাড় থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ রাস্তার পাশে বাঁশঝাড়ের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকে একটি রাস্তার পাশের বাঁশঝাড়ের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকে একটি রাস্তার পাশে বাঁশঝাড়ের নিচে এক নারীর (৪০) মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মরদেহ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন