

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের একজন কুখ্যাত সন্ত্রাসী অনিক হাসান অনি, যার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
পুলিশ জানায়, সোমবার রাতে ডিবি পুলিশের ইনসপেক্টর সুজন কুমার মন্ডলের নেতৃত্বে এসআই মো. কামরুজ্জামান ও এসআই মো. কামাল হোসেনসহ একটি টিম চাঁচড়া বাবলাতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে আলতুর ছেলে অনিক হাসান অনি ও তারেক কাজীর ছেলে তানভীরকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে অনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তানভীরের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ধারালো বার্মিজ চাকু।
পুলিশের দাবি, গ্রেপ্তার অনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছিল বলেও জানিয়েছে পুলিশ।