

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল আউয়াল (৬০) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক ২টার দিকে পোড়াদিয়া রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি ভাঙা হয়ে ফরিদপুরের দিকে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে খণ্ডিত দেহ পড়ে থাকতে দেখা যায়।
প্রথমদিকে নিহতের পরিচয় জানা না গেলেও পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। নিহত আব্দুল আউয়ালের বাড়ি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে। তিনি মৃত বাছের মিয়ার ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ।
তিনি বলেন, “নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”