

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একদিন পরেই কোরবানির ঈদকে সামনে রেখে বানেশ্বরের শেষ হাটে জমে উঠেছে পশুর হাট। এরই মধ্যে বানেশ্বর হাট-এ বিক্রি হওয়া একটি বিশাল আকৃতির ছাগল ক্রেতা ও দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে। ছাগলটি দেখতে আসা দর্শনার্থীদের ধারনা এই ছাগলটির ৬০ থেকে ৬৫ কেজি মাংস হবে।
মঙ্গলবার (২৬ মে) সকালে হাটে আনা ছাগলটি শেষ পর্যন্ত ৯৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
জানা গেছে, দুর্গাপুর কানপাড়া এলাকার এক বাসিন্দা ছাগলটি বিক্রির জন্য বানেশ্বর হাটে নিয়ে আসেন। ছাগলটির আকার, স্বাস্থ্য ও সৌন্দর্য দেখে শুরু থেকেই হাটে আগত মানুষের ভিড় জমে যায়। বিক্রেতা প্রথমে ছাগলটির দাম হাঁকেন ১ লাখ ২০ হাজার টাকা।
পরে বিভিন্ন ক্রেতার সঙ্গে দরদাম চলতে থাকে। একপর্যায়ে গুরদাসপুর এলাকার খামারি শহিদুল ইসলাম দীর্ঘ আলোচনার পর ছাগলটি ৯৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
ক্রেতা শহিদুল জানান, কোরবানির ঈদ উপলক্ষে ভালো ও বড় আকৃতির পশুর চাহিদা থাকায় ছাগলটি হাটে উঠেছে কিন্তু আমি আমার খামারের জন্য এই ছাগলটি বেশি দাম দিয়েই কিনেছি।
হাটে আসা অনেকেই জানান, এবারের বাজারে বড় আকারের ছাগলের প্রতি মানুষের আগ্রহ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে আকর্ষণীয় গঠন ও স্বাস্থ্যবান পশুর দামও চড়া।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের একদম শেষ সময়ে, পশুর হাটে ক্রেতাদের ভিড় ও বেচাকেনা বেড়েছে।
স্থানীয়রা জানান, রাজশাহীর বানেশ্বর হাট উত্তরাঞ্চলের অন্যতম বড় পশুর হাট হিসেবে পরিচিত। প্রতি হাটবারেই এখানে বিভিন্ন এলাকা থেকে বড় বড় গরু-ছাগল আনা হয়। এবারও ঈদ উপলক্ষে হাটে দেশি জাতের পাশাপাশি বিভিন্ন খামারে লালন-পালন করা উন্নত জাতের পশু উঠেছে। আর শুধু এবার ঈদে না প্রতি ঈদেই এমন দামের ছাগল দুই একটি এই বানেশ্বর হাঠে কেনা বেচা হয়।
এবিষয়ে বানেশ্বর হাটের ইজারাদার জাকির হোসেন সরকার রাসেল বলেন, বানেশ্বর হাট অনেক পুরাতন ঐতিহ্য বহন করে। এখানে শুধু এই বছর কুরবানীর হাটে নয় প্রতি বছরই এমন ধরনের বড় বড় ছাগল কেনা বেচা হয় এই বানেশ্বর হাটে।