মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০১:৪২ পিএম
আরাফাত (২)
expand
আরাফাত (২)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকায় পুকুরের পানিতে পড়ে আরাফাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরাফাত আকুয়া এলাকার আলামিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত একটি পুকুরে পড়ে যায় শিশুটি।

পরিবারের সদস্যরা কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন