সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে বিক্রি হলো সেই 'সাদা মানিক'

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৪:২৯ পিএম আপডেট : ২৫ মে ২০২৬, ০৪:৩০ পিএম
হাটের সেরা ১৫ মণের সাদা মানিক বিক্রি
expand
হাটের সেরা ১৫ মণের সাদা মানিক বিক্রি

৬০০ কেজি ওজনের সাদা মানিককে নানান দফারফা শেষ করে অবশেষে বিক্রি করা হয়েছে। মানিকের দাম উঠেছে ৪ লাখ ১০ হাজার টাকা। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কালিরখিল মাঠ কাঁপানো সাদা মানিককে লাল ওড়না পেঁচিয়ে সাজানো হয়েছিলো। হাটের সেরা হিসেবে দেখতে আসতেন সাদা মানিককে।

ঝিনাইদহ শৌলকোপা থেকে আনোয়ার হোসেন নিয়ে পালিত ষাঁড় গরুটি কোরবানির জন্য ৩ বছর মোটাতাজা করে আসছিলেন। আজ পরম যত্ন পালিত শখের গরুটি বিক্রি করে দিয়েছেন।

খামারি আনোয়ার হোসেন জানান, সন্তানের মতো করে লালন পালন করেছি। শখ করে নাম রেখেছি সাদা মানিক। বিক্রি করে দিলাম। খারাপ লাগছে কিন্তু করার এগুলো তো সারাজীবন রাখার নয়।

এ দিকে লৌহজং হলদিয়া ইউনিয়নের মৌছা গ্রামের গোলাম সারোয়ার কাইউম কোরবানির জন্য ষাঁড় ক্রয় করেন। অতি আনন্দে তিনি জানান, আমার সহধর্মিণী গরুটি কিনেছে। হাটের সেরা গরুটি কোরবানি দেয়ার ইচ্ছে পোষণ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন