সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে গ্যাসের লড়ির সাথে সংঘর্ষ, বাসে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৪:১৩ পিএম
দুর্ঘটনাকবলিত বাস
expand
দুর্ঘটনাকবলিত বাস

ঢাকা-আরিচা মহাসড়কে অক্সিজেন সরবরাহকারী লড়ির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় যাত্রীদের মালামালও আগুনে পুড়ে যায়।

সোমবার (২৫ মে) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুষ্টিয়াগামী এফকে পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী স্পেক্ট্রা কোম্পানির তরল গ্যাসবাহী একটি লড়ির সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পরই যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়। একই সঙ্গে গ্যাসবাহী ট্রাক থেকে গ্যাস লিকেজ শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই স্থানে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কেউ কেউ জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হন বলে জানা গেছে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুইটি গাড়ির ড্রাইভার চাবি রেখে পালিয়ে যান।

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রায় ৫০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাসের কোনো যাত্রী গুরুতর আহত হননি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লড়িকে গোলড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

যাত্রীরা জানান, বাসের স্পিড স্লো ছিলো কিন্তু হঠাৎ করে উল্টো দিক থেকে আসা গ্যাসের গাড়ির সাথে সংঘর্ষ হয়ে বাসে আগুন লেগে যায়। সৌভাগ্যজনক ভাবে সবাই বের হতে পারছে। কেউ জানালার কাচ ভেঙে বের হয়েছে কেউ দরজা দিয়ে বের হয়েছে। তবে অনেকের মালামালের ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস মানিকগঞ্জ সদর ইনচার্জ মিয়ারাজ উদ্দিন বলেন,আনুমানিক ৭ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে , সাথে সাথেই চলে আসায় এবং আমাদের দক্ষতায় প্রায় ৫০- ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, রাস্তাটি প্রায় এক ঘন্টা ব্লকেজ থাকে । ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন