

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৫ জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। পাশাপাশি মাটি পরিবহনে ব্যবহৃত ২টি মিনি ট্রাক ও ২টি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়েছে।
জানা যায়, জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশনায় সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার রাত ২টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া এবং সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে।
অভিযান চলাকালে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের তোরাপগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় কৃষিজমি ও নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মাটি পরিবহনে ব্যবহৃত ২টি মিনি ট্রাক ও ২টি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া বলেন,অবৈধভাবে মাটি কাটা পরিবেশ, নদী ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।