

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেফা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির।
শেফা কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) বিকাল ৪টায় শেফা হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেইদিন রাতে ৮টার দিকে তার মৃত্যু হয়। মেয়েটি ক্যান্সারে আক্রান্ত ছিল বলেও জানা যায়।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির জানান, এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট ১২ জন শিশুর মৃত্যু হয়েছে।
মেয়েটি রোববার বিকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়। এর সাথে মেয়েটি ক্যান্সারে আক্রান্ত ছিল। রাত ৮টার দিকে মেয়েটি মারা যায়।