সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬, ০১:২৩ পিএম
বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ৩ জন
expand
বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ৩ জন

ঢাকার সাভারে বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ তিন শীর্ষ সন্ত্রী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ,৩টি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ (সিপিসি-২) ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহীনুর কবির।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো. সুমন মিয়া (৩৮), মো. সবুজ (২৬), জহুরুল হাসান (২০)।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় সাভার পৌর পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ,৩টি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেপ্তাররকৃত আসামীদের হেফাজত থেকে ০৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৪ (সিপিসি-২) ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহীনুর কবির জানান, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে তারা সাভার, আশুলিয়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। একই সঙ্গে তারা পেশাদার মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানিয়েছে তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন