বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে রিক্সাচালককে কুপিয়ে হত্যার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:৩১ পিএম
মেহেরপুরে রিক্সাচালককে কুপিয়ে হত্যার অভিযোগ
expand
মেহেরপুরে রিক্সাচালককে কুপিয়ে হত্যার অভিযোগ

মেহেরপুরে পারিবারিক কোন্দলের জেরে দা দিয়ে কুপিয়ে এক রিক্সা চালকে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কালু পলাতক রু

মঙ্গলবার (০৫ মে) সন্ধ্যায় সদর উপজেলার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম হোসেন (৪৫) একই এলাকার রেহেসানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কালু নিহতের মামাতো ভাই। সে একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল তাদের মধ্যে। এরই জেরে সন্ধ্যার দিকে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় কালু ধারালো দা দিয়ে গোলামের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবীর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশের একাধিক টিম অভিযুক্ত কে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন