মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ‎ ‎

রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:০৩ পিএম
রাঙ্গাবালীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
expand
রাঙ্গাবালীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তার হওয়া ওই শিক্ষক শফিকুল ইসলাম জিসান (২০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলা কাঁঠি গ্রামের দুলাল মিয়ার ছেলে।

‎ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টার পর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নেতা আক্রামিয়া শিশু (সদন) এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার একটি কক্ষে ওই শিক্ষক ছাত্রটিকে ডেকে নিয়ে বলাৎকার করেন বলে অভিযোগ ওঠে। ‎

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবার অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় খবর দেয়। পরদিন মঙ্গলবার ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন।

‎রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। ভুক্তভোগী শিশু ও তার বাবাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন