

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের হাম চিকিৎসার পৃথক ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃত আমির হামজা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। জানা যায়, গত বুধবার (২৯ এপ্রিল) হাম উপসর্গ নিয়ে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তবে তার নমুনা সংগ্রহ করা যায়নি বলে জানা গেছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা.নাজমুস সাকিব বলেন, শিশুটিকে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বিভিন্ন কারণে তার নমুনা সংগ্রহ করা যায়নি। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। বর্তমানে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি আছেন। হাম বিরূপ আকার ধারণ করেছে। তাই সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন