রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাজ শেষ হওয়ার ১০ দিনের মাথায়  ধসে পড়লো প্রতিরক্ষা দেয়াল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ১০:০০ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

কিশোরগঞ্জের ইটনায় কাজ শেষ হওয়ার ১০ দিনের মাথায় ধসে পড়লো প্রতিরক্ষা দেয়াল। শনিবার (০২ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা সদরে ইটনা সরকারি কলেজ সংলগ্ন মুল সড়ক থেকে ভূমি অফিসে যাওয়ার সড়কের জন্য নির্মিত প্রতিরক্ষা এ দেয়ালটি আকস্মিক ধসে পুকুরে পড়ে যায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পটির গুণগত মান ও তদারকি করা হয়নি বলছে এলাকাবাসী।

জানা যায়, ২৫-২৬ অর্থ বছরে কিশোরগঞ্জ জেলা পরিষদের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এর ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথেই দেয়ালটি পুকুরে ধসে পড়ায় কাজের মান নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয় মোহাম্মদ মিয়া অভিযোগ করে বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে এ কাজ করেছে আমার মন হয় ২ লাখ টাকার কাজ ও করেনাই এজন্যই দেয়ালটি দ্রুত ধসে পড়েছে।

আহাদ মিয়া বলেন, কাজডা খুবই নিম্নমানের হয়েছে তাই কাজ বুঝাইয়া দেওয়ার আগেই ধসে পড়েছে। আমরা চাই এ কাজ পুনরায় ভালো ভাবে করা হউক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন আমি দেয়াল ধসের ঘটনা অবহিত ও পরিদর্শন করেছি। যে ঠিকাদার কাজটি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন