

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ শহরের উত্তর কোটগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ নারী ও এক খদ্দেরকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উত্তর কোটগাঁও এলাকার কাউসার হোসেন মোল্লার ‘মোল্লা কুটির’ ভবনের নিচতলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— সিমা বেগম (৪৫), শিউলি বেগম (৪৫), আয়শা মনি (২১), আখি (৩৮), তানিয়া আক্তার (৩৫), কবিতা আক্তার (৩২), আখি বেগম (৩৫), শারমিন (৩৫), রত্না (২৪) এবং হেলাল খান (৫৫)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন কথিত মূলহোতা স্বীকার করেছেন যে, তারা বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে লোকচক্ষুর আড়ালে নিজেদেরসহ আরও কয়েকজন নারীকে দিয়ে দেহব্যবসা পরিচালনা করতেন। মোবাইল ফোনের মাধ্যমে খদ্দের সংগ্রহ করা হতো।
এ ছাড়া বিদেশফেরত ব্যক্তিদের টার্গেট করে তাদের বিশেষ গ্রাহক হিসেবে ব্যবহার করা হতো বলেও জানিয়েছে পুলিশ। অনেক ক্ষেত্রে খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন