সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে লেখালেখি নিয়ে কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছাত্রদলের উপজেলা আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন রয়েছেন। অপরদিকে ছাত্রশিবিরের আহতরা হলেন উপজেলা সভাপতি মো. সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

আরও জানা গেছে, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুবেল মিয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিরোধ তীব্র আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত তা সংঘর্ষে রূপ নেয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন